কূট
বানান বিশ্লেষণ :ক্+ঊ+ট্+অ
উচ্চারণ:
kuʈ (কুট্)
শব্দ-উৎস: সংস্কৃত কূট> বাংলা কূট
১. রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কূট্ (মন্ত্রণ) + অ (অচ্), অস্ত্যর্থে।
পদ: বিশেষণ
অর্থ: যা সত্য, সরল নয় এমন
  • ১.১ অসত্য, মিথ্যা, জাল। (কূটসাক্ষী)।
  • ১.২. অসরল, কুটিল, বক্র [কূটবুদ্ধি]।
  • ১.৩. জটিল, দুর্বোধ্য, প্যাচানো [কূটপ্রশ্ন]।
  • ১.৪. শঠ, ধূর্ত [কূটচরিত্র]।
  • ১.৫. তীব্র, মারাত্মক [কূটবিষ, কূটবাক্য]
  • ১.৬.  যা কুটিলতার ভাব সৃষ্ট করে। দুর্বোধ্য, অস্পষ্ট [ব্যাসকূট]
  • ১.৭ রাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে-  গোপনীয় বা কৌশলী বিষয় [কূটনীতি]।
  • ১.৮. কৌশলে ধরার যন্ত্র, ফাঁদ। মৃগাদি পশুকে বাঁধার ফাঁদ [কূটযন্ত্র]
  • ১.৯.  কপট, কুটিলতা, ছলনায় পারদর্শী [অক্ষকূট]
৪.রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
কূট্ ( ব্যাপ্ত ) + অ (অচ্)
পদ : বিশেষ্য

রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কূট্ (ব্যাপ্ত) + অ (ণ) , কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
অর্থ:
২.১ ব্যাপ্তীর শীর্ষদেশ
সমার্থক শব্দাবলি: শিখর, চূড়া [অংশকূট, অংসকূট, প্রাসাদকূট, চিত্রকূট]
২.২. ব্যাপ্তীর সমষ্টিগত রূপ

২.২.১ যা চারদিকে বিস্তৃত হয় (অক্ষিকূট)
২.২.২. জমাকৃত অবস্থায় বিস্তরাশি, সমূহ, স্তূপ [অন্নকূট]
২.৩. যা স্বাদকে তিক্ত অনুভাব দ্বারা ব্যাপ্ত করে
সমার্থক শব্দাবলি: তিক্ত, তিতা [কূটজ]
যুক্তশব্দ: