বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
 আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয়
পাঠ ও পাঠভেদ:

       আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয়।

 আমার ভোলার আছে অন্ত, তোমার প্রেমের তো নাই ক্ষয় ॥

     দূরে গিয়ে বাড়াই যে ঘুর,   সে দূর শুধু আমারি দূর—

           তোমার কাছে দূর কভু দূর নয় ॥

     আমার   প্রাণের কুঁড়ি পাপড়ি নাহি খোলে,

     তোমার  বসন্তবায় নাই কি গো তাই বলে!

এই খেলাতে আমার সনে   হার মানো ক্ষণে ক্ষণে—

     হারের মাঝে মাঝে আছে তোমার জয় ॥