দেবী
বানান বিশ্লেষণ : দ্+এ+ব্+ঈ
উচ্চারণ:
d̪e.bi (দে.বি)
শব্দ-উৎস: বৈদিক> সংস্কৃত দেবী> বাংলা দেবী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দেব {
Ö দিব্ (দীপ্ত হওয়া) + অ (অচ্), কর্তৃবাচ্য} + ঈ (ঙীষ)
পদ: বিশেষ্য

রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দিব্ (খেলা করা)+ ইন্ (ণিনি) , তাচ্ছীল্যে, কর্তৃবাচ্য প্রথম বচন।
পদ: বিশেষণ
অর্থ: খেলা করে যে
সমার্থক শব্দাবলি: খেলোয়াড়, দেবী 
বিপরীতার্থক শব্দ:

যুক্তশব্দ:

পদ: বিশেষ্য
অর্থ: সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সামাজিক  শিষ্টাচার হিসেবে বিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত সম্ভ্রান্ত মহিলাদের নামে শেষে দেবী ব্যবহৃত হত। যেমন- সরলা দেবী, ইন্দিরা দেবী ইত্যাদি।


সূত্র: