democracy১. ঊর্ধ্বক্রমবাচকতা {রাজনৈতিক অভিমুখতা | অভিমুখতা | মনোভাব | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: গণমানুষের অধিকার বিষয়ক রাজনৈতিক দর্শন বিশেষ।
সমার্থক শব্দাবলি: গণতন্ত্র, প্রজাতন্ত্র, সাধারণতন্ত্র
ইংরেজি:
বাংলাতে গণতন্ত্র বা প্রজাতন্ত্র শব্দটি ইংরেজি democracy ও republic শব্দদ্বয়ের সমার্থক এবং পারিভাষিক। ইংরেজি democracy শব্দটি গ্রিক দুটি শব্দের সমন্বয়ে সৃষ্টি হয়েছে। এর প্রথমাংশ δήμος (dēmos) - এর অর্থ জনগণ এবং κράτος (kratos) -শাসন= δημοκρατία (dimokratia> ইংরেজি democracy । এই আক্ষরিক বিচারে গণতন্ত্র শব্দের অর্থ দাঁড়ায়- যা একনায়কতন্ত্র বা রাজতন্ত্র নয়, পক্ষান্তরে জনগণের দ্বারা পরিচালিত সরকার পদ্ধতি। গণতন্ত্রের অজস্র সংজ্ঞা পাওয়া যায়। তবে সকল সংজ্ঞাই দুটি মুখ্য নীতিকে অনুসরণ করে। এই নীতি দুটো হলো-
১. সমাজের সকল স্তরের মানুষের শাসনক্ষমতায় অংশগ্রহণের সমান অধিকার আছে।ইংরেজি: democracy, republic