নারী
বানান বিশ্লেষণ:ন্+আ+র্+ঈ
উচ্চারণ:
na.ri
(না.রি)
শব্দ-উৎস: সংস্কৃত নারী>
বাংলা নারী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: {√
নৄ (পাওয়া)
+
অ (অচ্),
কর্তৃবাচ্য} +
ঈ (ঙীষ)
-
১.
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{নারী |
ব্যক্তি |
জীবসত্তা|
জীবন্তবস্তু|
দৈহিক-লক্ষ্যবস্তু|
দৈহিক সত্তা|
সত্তা|}
অর্থ: নৃজাতির স্ত্রীসত্তা।
সাধারণ
সমার্থক শব্দাবলি:
অওরত,
অওরৎ,
অঙ্গনা,
অঙ্গনাজন,
অন্তঃপুরচারিণী,
অন্তঃপুরবাসিনী
অন্তঃপুরিকা,
অবলা,
আউরত,
আওরত,
আওরৎ,
কামিনী,
নারী,
বনিতা,
বামা,
মহিলা,
মানবী,
মানুষী,
মেয়ে,
মেয়েছেল
মেয়েমানুষ,
মেয়েলোক,
যোষা,
যোষিৎ,
যোষিতা,
ললনা,
শর্বরী,
স্ত্রী,
স্ত্রীজন,
স্ত্রীলোক
বিপরীতার্থক শব্দ:
নর,
পুমান,
পুরুষ
[পুংলিঙ্গার্থে]।
ইংরেজি :
female, female person
২.
ঊর্ধ্বক্রমবাচকতা { |
বিবাহিতা||
নারী |
ব্যক্তি
| জীবসত্তা |
জীবন্তবস্তু|
দৈহিক-লক্ষ্যবস্তু|
দৈহিক সত্তা |
সত্তা |
অর্থ: নৃজাতির স্ত্রীসত্তা- যিনি বৈবাহিক সূত্রে দাম্পত্য জীবনে পুরুষের
অংশভাগী
সমার্থক শব্দ: সমার্থক শব্দাবলি:
অওরত,
অওরৎ,
পত্নী,
বউ,
বধূ,
বহু,
বামা,
বৌ,
ভার্যা
,
সহধর্মচারিণী,
সহধর্মিণী,
সীমন্তিনী,
স্ত্রী ইত্যদি
উদাহরণ: ঘরের নারী, রামের নারী।
ইংরেজি: married woman
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান । আবু ইসহাক। চৈত্র
১৪০৯/এপ্রিল ২০০৩।
- বাংলা বানান চিন্তা (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। অধ্যাপক পি.
আচার্য। জুলাই ১৯৯৭।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা অভিধান । সুবলচন্দ্র
মিত্র।
- wordnet 2.1