বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
ওদের কথায় ধাঁদা লাগে, তোমার কথা আমি বুঝি।
পাঠ ও পাঠভেদ:

    ওদের কথায় ধাঁদা লাগে, তোমার কথা আমি বুঝি।

    তোমার আকাশ তোমার বাতাস এই তো সবই সোজাসুজি ॥

হৃদয়কুসুম আপনি ফোটে,   জীবন আমার ভরে ওঠে—

    দুয়ার খুলে চেয়ে দেখি হাতের কাছে সকল পুঁজি ॥

    সকল সাঁজে সুর যে বাজে ভুবন-জোড়া তোমার নাটে,

    আলোর জোয়ার বেয়ে তোমার তরী আসে আমার ঘাটে।

শুনব কী আর বুঝব কী বা,  এই তো দেখি রাত্রিদিবা

               ঘরেই তোমার আনাগোনা—

                    পথে কি আর তোমায় খুঁজি ॥