বিষয়: শেখ ভানু রচিত গান
শিরোনাম: দয়াল নবিজি তুমি শফিউল উম্মত
গান সংখ্যা: ৫০
দয়াল নবিজি তুমি শফিউল উম্মত
শফা মোরে করিও তুমি, রোজ কিয়ামত॥
সবখানে বাখান তোমার, শুনি যত নচিহত
তুমি ছাড়া সিরাত পুলে, কেউ নাই দেখাইবার পথ॥
কোরানের মাঝে তোমার আছে যে সিফত
তোমার উসিল্লায় আছে, মোস্তাকিম সিরাত
খেওয়া ঘাটে হাশরের মাঠে নফসি নফসি সুর সরারত
কেবল ফুটবে তোমার মুখে ইয়া উম্মতি ইয়া উম্মত
সয়ালের দয়াল তুমি শফিউল উম্মত
দয়া করে কমিনারে তরাইও সিরাতের পথ
তুমি যদি মোর উপরে না বারও দরাজ দস্ত
বেহিসাবে মারা যাইমু, পাগল আমি, আমি মস্ত
আলিম উলেমায় কত, করিলা নছিহত
মন গুমানে না ধরিলাম মোস্তাকিম পথ॥
এ ভবে জনম বৃথা, যাইবার নাহি পথ
শেখ ভানুর দিলের আশা কেবল তোমার শাফায়ত॥
পর্যায়
তথ্যসূত্র