অবলা
বানান বিশ্লেষণ: অ+ব্+অ+ ল্+আ
উচ্চারণ: ɔbɔla
(অ.ব.লা)
শব্দ-উৎস:
১. অ (বাংলা নঞর্থক অব্যয়)-প্রাকৃত বোল্ল>
বাংলা
বোল)=অবোল>অবল+আ (স্ত্রীবাচক বাংলা প্রত্যয়)।
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
ঊর্ধ্বক্রমবাচকতা
{নারী |
ব্যক্তি |
জীবসত্তা|
জীবন্তবস্তু|
দৈহিক-লক্ষ্যবস্তু|
দৈহিক সত্তা|
সত্তা|}
অর্থ:
নৃজাতির স্ত্রীসত্তা।
শারীরীক শক্তি বা বলে পুরুষের তুলনায় কম,
এই অর্থে স্ত্রীলোককে
অবলা বলা হয়।
সমার্থক শব্দাবলি:
অওরত,
অওরৎ,
অঙ্গনা,
অঙ্গনাজন,
অন্তঃপুরচারিণী,
অন্তঃপুরবাসিনী
অন্তঃপুরিকা,
অবলা,
আউরত
আওরত
আওরৎ,
কামিনী,
নারী
বনিতা,
বামা,
মহিলা,
মানবী,
মানুষী,
মেয়ে,
মেয়েছেল
মেয়েমানুষ,
মেয়েলোক,
যোষা,
যোষিৎ,
যোষিতা,
ললনা,
শর্বরী,
স্ত্রী,
স্ত্রীজন,
স্ত্রীলোক।
উদাহরণ:
বদন থাকিতে না পারি বলিতে তেঁই সে অবলা নাম। চণ্ডীদাস।
বঙ্গীয় সাহিত্য-পরিষৎ। ১৩১৬।
ইংরেজি:
female, female person
শব্দ-উৎস:২.
সংস্কৃত অবলা>
বাংলা অবলা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অ-বল {√
বল্ (ধারণ করা) +
অ (অচ্)
+
আ (টাপ্)। স্ত্রীলিঙ্গ।
পদ:
বিশেষণ
অর্থ: বল বা শক্তি নাই।
স্ত্রীলিঙ্গার্থে অবলা
সমার্থক শব্দাবলি: অক্ষমা, অসমর্থা, বলহীনা
শব্দ-উৎস: ৩. প্রাকৃত আবোলা>
বাংলা
অবলা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: আ-বোল (কথা)>বল+আ
পদ:
বিশেষণ
অর্থ: কথা বলতে পারে না এমন]
সমার্থক শব্দাবলি:
বাকশক্তিহীন, মূক
উদহারণ: অবলা জীব
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান । আবু ইসহাক। চৈত্র
১৪০৯/এপ্রিল ২০০৩।
- বাংলা বানান চিন্তা (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। অধ্যাপক পি.
আচার্য। জুলাই ১৯৯৭।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা
অভিধান
। সুবলচন্দ্র
মিত্র।
- wordnet 2.1