অঙ্গনাজন
বানান বিশ্লেষণ: অ+ঙ্ +গ+অ+ন্+আ- জ্+অ+ন্+অ
উচ্চারণ: ɔŋ.go.na.ɟɔn
(অঙ্.গো.না.জন্)
শব্দ-উৎস: সংস্কৃত
অঙ্গনা +
জন>
বাংল অঙ্গনাজন
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: অঙ্গনাই যে জন/ সাধারণ
কর্মধারয় সমাস
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|নারী|
ব্যক্তি |
জীবসত্তা|
জীবন্তবস্তু|
দৈহিক-লক্ষ্যবস্তু|
দৈহিক সত্তা|
সত্তা|}
অর্থ: অঙ্গনের বিচরণ করে, স্ত্রীলিঙ্গার্থে
অঙ্গনা। সাধারণ অর্থে নৃজাতির স্ত্রীসত্তার সাধারণ নাম ।
সমার্থক শব্দাবলি:
অওরত,
অওরৎ,
অঙ্গনা,
অঙ্গনাজন,
অন্তঃপুরচারিণী,
অন্তঃপুরবাসিনী,
অন্তঃপুরিকা,
অবলা,
অবলাজাতি,
আউরত,
আওরত,
আওরৎ,
ঔরৎ,
কামিনী,
জানানা,
জেনানা,
নারী,
বনিতা,
বামা,
মহিলা,
মানবী,
মাইয়া,
মানুষী,
মেয়ে,
মেয়েছেলে,
মেয়েমানুষ,
মেয়েলোক,
যোষা,
যোষিৎ,
যোষিতা,
ললনা,
শর্বরী,
স্ত্রী
স্ত্রীজন,
স্ত্রীলোক
ইংরেজি: female, female person
সূত্র :
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য
সংসদ। নভেম্বর ২০০০।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান স্বরবর্ণ অংশ। আবু ইসহাক।
ফাল্গুন ১৪০৪/ফেব্রুয়ারি ১৯৯৮।
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।