বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
নয় এ মধুর খেলা
পাঠ ও পাঠভেদ:

              নয় এ মধুর খেলা—

তোমায় আমায় সারাজীবন সকাল-সন্ধ্যাবেলা  নয় এ মধুর খেলা ॥

    কতবার যে নিবল বাতি,  গর্জে এল ঝড়ের রাতি—

       সংসারের এই দোলায় দিলে সংশয়েরই ঠেলা ॥

           বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে।

           দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে।

 ওগো রুদ্র, দুঃখে সুখে  এই কথাটি বাজল বুকে—

     তোমার প্রেমে আঘাত আছে, নাইকো অবহেলা ॥