নজরুলের রচিত ধর্মসঙ্গীত সাধারণ

সাধারণ (গুরুবাদী): এই জাতীয় গানে সাধারণভাবে শ্রদ্ধার্ঘ নিবেদনে- করা হয়েছে গুরুকে। এই গুরু হতে পারেন- শিক্ষাআ বা দীক্ষাগুরু। হতে পারেন পরমাত্তা বা পরমসত্তা। যিনি জ্ঞানহীন মানুষের  মনে জ্ঞানের  আলোকবর্তিকা জাবলিয়েছেন। তাই এই শ্রেণির গানকে গুরুবাদী গান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নজরুলের এই জাতীয় গানের ধর্ম-বিশ্বাস একেশ্বরবাদী। তবে এই একেশ্বরের স্বরূপ সব গানে একই ভাবে পাওয়া যায় না। কোনো কোনো গানে স্রষ্টা বিরাজ করেন স্বতন্ত্র সত্তা নিয়ে। যে স্রষ্টা এই লীলাময় হয়ে বিরাজ করেন। বিশ্বজগতের অংশ হিসেবে মানুষও তার অংশ। দ্বিতীয় পর্যায়ে রয়েছেন- স্রষ্টা জীবদেহে পরমাত্মা হয়ে বিরাজ করেন। এই বিচারে শ্রেণিবিভাজনের সত্তাগত নাম হলো- পরমসত্তা ও পরমাত্মা।